শিরোনাম:
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন হারুনূর রশিদ আজাদ।  নোয়াখালীতে ‘সার নীতিমালা-২০২৫’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ফারিহা খন্দকার চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান কোম্পানীগঞ্জে প্রকল্প পরিদর্শনে নোয়াখালী আসছেন দুই মন্ত্রী সোনাইমুড়ীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ কবিরহাট উপজেলায় ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ নোয়াখালীতে ৬ দফা দাবিতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি  দালাল ধরে দিলেই পুরস্কারের ঘোষণা করলেন কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার

নোয়াখালীতে বিএমএ’র আয়োজনে পিঠা উৎসব

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

নোয়াখালী>

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) নোয়াখালী জেলা শাখার আয়োজনে চিকিৎসকদের বার্ষিক পিঠা উৎসব ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার রাতে জেলার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

বিএমএ নোয়াখালী জেলা শাখা সভাপতি ডা. এম এ নোমান এর সভাপতিত্বে ও ডা. আবু নাসের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুছ ছালাম, বিএমএ নোয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. ফজলে এলাহী খাঁন, সহ-সভাপতি ডা. নূর মোহাম্মদ, দপ্তর সম্পাদক ডা. মো. মাহবুব রহমান, আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি ডা. মাহফুজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক ডা. সৈয়দ কামরুল হোসেন, ডা. তানিয়া পারভীনসহ মেডিকেল কলেজের শিক্ষক, নোয়াখালী জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ।

নোয়াখালী বিএমএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. ফজলে এলাহী খাঁন জানায়, নোয়াখালীতে বিএমএ নিয়ে দীর্ঘদিনের যেই জটিলতা ছিল তা গত ডিসেম্বর মাসে অবসান হয়েছে। আগামী দিনে চিকিৎসকদের কল্যাণে কাজ করে যাবে বিএমএ নোয়াখালী জেলা শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ