নোয়াখালীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় জামায়াত কর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

 

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় হাফেজ মাওলানা বেলাল হোসাইন (৬৫) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। তিনি নোয়াখালী জেলা শহর মাইজদীর ৪নং ওয়ার্ডের মুন্সি দিঘীরপাড় সংলগ্ন রশিদ কলোনী জামে মসজিদে দীর্ঘদিন পেশ ইমাম ছিলেন।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত তিনটায় গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। হাফেজ মাওলানা মোঃ বেলাল হোসেনের বাড়ি নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পশ্চিম শিবপুরের আমিন মার্কেট সংলগ্ন ৬ নং ওয়ার্ডের শাহাপুর গ্রামে। তিনি রশিদ কলোনি ইউনিট জামায়াতের সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করছিলেন।

 

৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোঃ হাসানুজ্জামান জানান, বুধবার রাত ৯ টায় রশিদ কলোনী মসজিদে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে মসজিদের সামনে ফোরলেন সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স মাওলানা মোঃ বেলাল হোসেনকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি প্রাইভেট হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ৩ টায় তিনি অ্যাম্বুলেন্স এ মৃত্যুবরণ করেন।

 

দীর্ঘ ৩৫ বছর ধরে হাফেজ বেলাল রশিদ কলোনি মসজিদে ইমামতি করায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক ছিলেন। বৃহস্পতিবার বাদ জোহর রশিদ কলোনী মসজিদের মসজিদের সামনে হাফেজ মাওলানা বেলাল হোসেন এর ১ম জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, নোয়াখালী জেলা জামায়াত আমির এএসএম ইসহাক খন্দকার, কারামতিয়া কামিল মাদ্রাসা অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আমিন উল্ল্যাহ, জানাজায় ইমামতি করেন রশিদ কলোনী মসজিদের খতিব মাওলানা নুরুল হক।
হাফেজ মাওলানা বেলাল হোসাইন এর জানায়ায় মানুষের ঢল নামে। তার দ্বিতীয় জানাজা বাদ আসর পশ্চিম শিবপুরে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ