শিরোনাম:
সুবর্ণচরে বিধবা নারীর ঘরে চোরের হানা, নগদ টাকা ও দলিল লুট হাতিয়ায় অবৈধ ইট ভাটা ভেঙে পানি ঢেলে দিল প্রশাসন ঘর বিএনপিরও ভাঙবে,জামায়াতেরও ভাঙবে –  হান্নান মাসউদ হাতিয়ায় গুণী সাংবাদিক রফিক উদ্দিন এনায়েত’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আন্ডারচরে ফাঁড়ি থানা স্থাপনের দাবি এলাকাবাসী প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

গাজামুখী ফ্লোটিলা থেকে আটকদের দ্রুত ও নিঃশর্ত মুক্তি চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

sharethis sharing button

ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক সমুদ্রসীমায় গাজার জন্য ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌযানগুলোর দখল নেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ফ্লোটিলা থেকে আটক সব অধিকারকর্মীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক পানিসীমায় গাজার মানুষের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোকে ইসরায়েলি দখলদার বাহিনীর আটকের ঘটনার গভীর নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লংঘন এবং ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসাবে ব্যবহারের নির্লজ্জ বহিঃপ্রকাশ। আটক সব মানবিক ত্রাণকর্মী এবং অ্যাক্টিভিস্টকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিয়ে তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিতের আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

ফ্লোটিলা উদ্যোগটি আন্তর্জাতিকভাবে সমর্থিত, যার লক্ষ্য ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে বেসামরিক নৌযানের মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়া। ৪৪টি দেশের প্রতিনিধিরা এই উদ্যোগে যুক্ত রয়েছেন; এর মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এবং পর্তুগালের বামপন্থি রাজনীতিক মারিয়ানা মর্টাগুয়াও আছেন।
গত দুদিনে নৌবহরের প্রায় ৪০টি জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। অধিকারকর্মীদের আটক করে পাঠানো হয়েছে কারাগারে।

এর মধ্যে গ্রেটা থুনবার্গ এক ভিডিওবার্তায় বলেছেন, ইসরায়েলি বাহিনী তাকে ‘অপহরণ’ করেছে। এর আগে জুন মাসে তাকে আটক করে কয়েকদিন পর ফেরত পাঠিয়েছিল ইসরায়েল সরকার। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েল ওই উপকূলে নৌ অবরোধ জারি করে রেখেছে। ‘অস্ত্র পাচার ঠেকানোই’ এর উদ্দেশ্য বলে তেল আবিবের দাবি। ২০২৩ সালের অক্টোবরে হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং প্রায় ২৫০ জনকে জিম্মা করে। এর জবাবে ইসরায়েল দুই বছর ধরে গাজায় যে অভিযান চালিয়ে আসছে, তাতে ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে।

ইসরায়েল খাদ্য সহায়তা পৌঁছানোর পথ বন্ধ করে দেওয়ায় মার্চের শুরু থেকে গাজায় মারাত্মক সংকট তৈরি হয়। জাতিসংঘ বলছে, উপত্যকার কিছু অংশে এখন দুর্ভিক্ষ চলছে।
সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হস্তক্ষেপের বিষয়ে প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের চালানো গণহত্যা বন্ধেরও আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবারের বিবৃতিতে বলা হয়, গাজা ও পশ্চিম তীরের অবৈধ দখল ছেড়ে দিতে, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং অবিলম্বে গাজায় গণহত্যার যুদ্ধ বন্ধ করে অবরোধ উঠিয়ে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।

 

 

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অতি জরুরি মানবিক সহায়তার বহরটি ফিলিস্তিনের জনগণের প্রতি বৈশ্বিক সংহতির প্রতিনিধিত্ব করছে। ইসরায়েলকে অবশ্যই গাজায় এই বহরের বাধাহীন প্রবেশের সুযোগ দিতে হবে, যেখানে দখলদার ইসরায়েলি বাহিনী বেসামরিক মানুষদের জীবন, মর্যাদা ও জীবিকার মত মৌলিক অধিকার দিচ্ছে না। তীব্র দুর্দশা ও অব্যাহত কষ্টের এই সময়ে অবিচল সংহতি নিয়ে বাংলাদেশের সরকার ও জনগণ ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ