শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

আবদুল জব্বার, বিশেষ প্রতিনিধি, নোয়াখালী:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পানিতে ডুবে আয়ান (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরজুবিলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়ান ওই গ্রামের ডাক্তার রহিমের বাড়ির আলা উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় খেলা করছিল আয়ান। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয় । দ্রুত উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আয়ানকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ