শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

হাতিয়ায় ৩ লাখ টাকা মূল্যের গাঁজা-ইয়াবাসহ আটক -১

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

 

উপজেলা প্রতিনিধি, হাতিয়া(নোয়াখালী)।

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের গাঁজা ও ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।

রোববার(৯ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা মো. আবুল কাশেম।

এর আগে গতরাত ১টার সময় হাতিয়া উপজেলার সাগুরিয়া এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মধ্যরাতে উপজেলার সাগরিয়া বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসময় তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি হলেন- উপজেলার সুল্লকিয়া এলাকার মো. আবুল কাশেমের ছেলে বেলাল উদ্দিন(৪৮)

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ