শিরোনাম:
অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই নিকটাত্মীয় গ্রেপ্তার নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে! সুপ্রিম কোর্টে বিচারাধীন জমিতে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নোবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিবাদে মানববন্ধন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত

মেট্রোরেলে ৩৬ ইঞ্চির কম শিশুর ভাড়া লাগবে না

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

রাত পোহালেই চালু হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। বুধবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করবেন। এরই মধ্যে মেট্রোরেলে ভ্রমন, ভাড়া নিয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, মেট্রোরেলে ভ্রমণ করতে শিশুদের ভাড়া লাগবে না। তবে শিশুর উচ্চতা তিন ফুটের (৩৬ ইঞ্চি) কম হতে হবে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, সর্বোচ্চ তিন ফুট উঁচু বাচ্চারা অভিবাবকের সঙ্গে থাকলে ভাড়া লাগবে না। তবে অভিভাবক সঙ্গে না থাকলে ভাড়া দিতে হবে।

তিনি জানান, আপাতত মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন (দিয়াবাড়ি) থেকে সরাসরি ট্রেন আসবে আগারগাঁও স্টেশনে। আগামী ২৬ মার্চ থেকে মাঝের সব স্টেশনে যাত্রা ওঠানামা শুরু হবে।

উল্লেখ্য, ২০১২ সালে মেট্রোরেল প্রকল্প হাতে নেওয়া হলেও কাজ শুরু হয় ২০১৬ সালের দিকে। গত জুলাই পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণকাজের অগ্রগতি ৮১ দশমিক ৭০ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৮৬ শতাংশ। এ প্রকল্পে অর্থায়ন করছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা।


এই ক্যাটাগরির আরো নিউজ