শিরোনাম:
মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন হাতিয়ায় জেলে পরিবারের মাঝে চাল বিতরণ, পেলেন দুঃস্থ পরিবর্তনও : নোয়াখালীতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীকে সভাপতি করে কমিটি অনুমোদন বিএনপির বাতি-ফ্যান চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা,পরে জিএম কান্ড হাতিয়ায় শুল্ক ফাঁকি দেওয়া ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে কোস্ট গার্ড: আদালত প্রাঙ্গণেই বাদীকে হত্যার হুমকির অভিযোগ ডাক্তার মানসী রানীর টেন্ডার দুর্নীতিতে সরকারি অর্থের গচ্চা : নোয়াখালীতে জেলা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দাদপুরে মানববন্ধন   নোয়াখালীতে পিটিয়ে হত্যা ও প্রবাসীর রহস্যজনক মৃত্যু, আটক ২ ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার

হাতিয়ায় শুল্ক ফাঁকি দেওয়া ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে কোস্ট গার্ড:

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

ছায়েদ আহামেদ, হাতিয়া।

নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
বিসিজি স্টেশন হাতিয়া এক প্রেস রিলিজে জানান, নোয়াখালীর হাতিয়া উপজেলাধীন টাংকি খাল সংলগ্ন এলাকায় আজ দুপুর ১ টায় বিশেষ এক অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদে তথ্য নিশ্চিত হয়ে কোস্ট গার্ড উক্ত এলাকায় সন্দেহজনক একটি স্টিল বডির ল্যান্ডিং ক্রাফটে তল্লাশি চালায়। এতে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ১৫ হাজার কেজি লাল চিনি এবং চোরাচালান কাজে ব্যবহৃত ল্যান্ডিং ক্রাফট জব্দ করা হয়।
এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবিষয়ে বিসিজি স্টেশন দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত চিনি ও ল্যান্ডিং ক্রাফটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ