শিরোনাম:
সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠার আহ্বান মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে, উপকূলে উচ্ছ্বাস নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-১৬৩ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ নোয়াখালী পৌর বণিক সমিতির নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ নোয়াখালীতে  প্রবাসী সাবেক  স্বেচ্ছাসেবক লীগ নেতার  বসতঘরে আগুন, পুড়ে ছাই ঘর সোনাইমুড়ীতে দলিল লেখক সমিতির প্রতিবাদ, র‍্যালি ও আলোচনা সভা আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগ থানার ওসি প্রত্যাহার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠার আহ্বান

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি
সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং সেবাপ্রত্যাশী মানুষের কাছে দ্রুত ও কার্যকর সেবা পৌঁছে দিতে জেলা পর্যায়ে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে নেটওয়ার্কিং সভা।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর উদ্যোগে রোববার বিকেল সাড়ে ৩টায় নোয়াখালী জেলা প্রশাসন মিলনায়তনে ‘জেলা পর্যায়ে সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্লাস্টের নোয়াখালী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তাজুল ইসলাম। নোয়াখালী জেলা কো-অর্ডিনেটর অ্যাডভোকেট লিয়াকত আলী খাঁনের সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় অংশ নেন জেলা পুলিশের প্রতিনিধি শাহ আলম, অ্যাডভোকেট বেলায়েত হোসেন, দৈনিক দিশারীর সম্পাদক ও প্রকাশক আকাশ মো. জসিম এবং দৈনিক নয়া সকালের সম্পাদক ও প্রকাশক জুয়েল রানা লিটনসহ সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষ বিভিন্ন ধরনের আইনি, সামাজিক ও মানবিক সেবা পেতে একাধিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হন। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বিত রেফারেল ব্যবস্থা থাকলে সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমার পাশাপাশি দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
তারা জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে সেবার পরিধি আরও বিস্তৃত করে ব্লাস্ট ভবিষ্যতে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ