শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

বিনামূল্যে বিভিন্ন গাছের চারা বিতরন!

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ জুন, ২০২৪

নোয়াখালী>

হাজী হাবিবুল্লাহ দরবেশ স্মৃতি পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি- ২০২৪ ও বিনামূল্যে গ্রামবাসীর মাঝে বিভিন্ন গাছের চারা বিতরন করা হয়েছে।

রবিবার ২৩ জুন বিকালে নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নলপুর গ্রামে পাঠাগার প্রাঙ্গণে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফলজ ও কাঠ গাছের চারা বিতরন করা হয়। গাছের চারা ভিতরন উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজ সেবক মো: আলী জুয়েল, তিনি বলেন, করোনা মহামারী কালীন দেশের অক্সিজেন হাহাকারের উদাহরণ দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মত কাজের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ অতিথির বক্তব্যে আলোকিত মানবিক অর্গানাইজেশনের সভাপতি আনোয়ারুল ইসলাম ফারভেজ মোল্লা বলেন, তরুন পাঠকগন বই পড়ার মাধ্যমে মাদক ছেড়ে বৃক্ষ রোপনের মত পরিবেশ সহায়ক ও সমাজিক কার্যক্রমে অংশগ্রহন করছেন।

তিনি আরো বলেন, এমন সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য এলাকাবাসীকে হাজী হাবিবুল্লাহ দরবেশ স্মৃতি পাঠাগার এর পাশে দাড়ানোর আহবান জানান। অনুষ্ঠানের শুরু থেকে বিডি ক্লিন নোয়াখালী সদর উপজেলা শাখার সদস্যগণ সক্রিয় অংশগ্রহণ করেন।

এই সময় স্হানীয় ইউপি সদস্য শাকিল আহাম্মেদ এ উদ্যোগের প্রসংশা করে সব সময় পাঠাগারটির পাশে থাকার কথা জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন, পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট মওদুদ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ