শিরোনাম:
ডাক্তার মানসী রানীর টেন্ডার দুর্নীতিতে সরকারি অর্থের গচ্চা : নোয়াখালীতে জেলা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দাদপুরে মানববন্ধন   নোয়াখালীতে পিটিয়ে হত্যা ও প্রবাসীর রহস্যজনক মৃত্যু, আটক ২ ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার সাবেক মেয়র কাদের মির্জা ও তার স্ত্রী- ছেলের বিরুদ্ধে দুদুকের ৩ মামলা নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠার আহ্বান মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন একনেকে, উপকূলে উচ্ছ্বাস

সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দাদপুরে মানববন্ধন  

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সিনিয়র সাংবাদিক ও সমাজসেবক এমবি আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন দাদপুর ইউনিয়নের বাসিন্দারা। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় নোয়াখালীর ২ নম্বর দাদপুর ইউনিয়নের বারিক মুন্সীর মোড়ে ব্রিটিশ বাংলাদেশি ড. নুরুল করিম একাডেমির সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা বলেন, সাংবাদিক এমবি আলম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা, অনিয়ম ও অপরাধের বিষয়ে সংবাদ প্রকাশ করে আসছেন। নোয়ান্নই ইউনিয়নে প্রতিবন্ধী কবির হোসেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বক্তব্য প্রচার করা হচ্ছে, তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন।
মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক দিন আগে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারের উত্তর পাশে চুরির অভিযোগে এক ব্যক্তিকে স্থানীয় লোকজন গাছের সঙ্গে বেঁধে রাখেন। ওই ব্যক্তিকে নির্যাতনের দৃশ্যের একটি ভিডিও সাংবাদিক এমবি আলম তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন বলে দাবি করেন তাঁরা।
বক্তাদের ভাষ্য, ভিডিওতে এমবি আলমকে নির্যাতনের প্রতিবাদ করতে এবং উত্তেজিত জনতাকে আইন নিজের হাতে তুলে না নিয়ে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের আহ্বান জানাতে দেখা গেছে। পরে ওই ব্যক্তির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর পুলিশ চারজনকে শনাক্ত করে আদালতে পাঠিয়েছে বলেও মানববন্ধনে দাবি করা হয়।
বক্তারা আরও বলেন, এমবি আলম সাংবাদিকতার পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তাঁদের দাবি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও যাত্রীছাউনি প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে তিনি ভূমিকা রেখেছেন। নারীদের কর্মমুখী করতে সেলাই প্রশিক্ষণের ব্যবস্থাও করেছেন তিনি।
মানববন্ধন থেকে এমবি আলমের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বন্ধের আহ্বান জানানো হয়। একই সঙ্গে কবির হোসেনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
তাঁরা বলেন, সাংবাদিকতার কাজ হলো সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের তথ্য জনসমক্ষে তুলে ধরা। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত না করে তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনার বিচার হওয়া প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ