শিরোনাম:
চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“

নোয়াখালীতে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩০ জুন, ২০২৫

messenger sharing button
নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (৩০ জুন) বিকেলে এক বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে,গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো.ফকরুল ইসলাম (৩৬) উপজেলার গনিপুর গ্রামের দেওয়ানজি বাড়ির মো.সোহরাব হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফকরুল মাদক, অস্ত্রসহ একাধিক মামলার আসামি। একটি অস্ত্র মামলায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। এরপর তিনি গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর আভিযানিক দল উপজেলার চৌরাস্তার সিএন্ডবি গেটের বিপরীত পাশে মেসার্স মাওলা অটোস এন্ড ডিজিটাল হোন্ডা সার্ভিসিং সেন্টারের সামনে সড়ক থেকে তাকে গ্রেফতার করে।

র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামি ওয়ারেন্টভুক্ত ১০ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত মর্মে স্বীকার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ