শিরোনাম:
নোয়াখালীতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীকে সভাপতি করে কমিটি অনুমোদন বিএনপির বাতি-ফ্যান চালিয়ে বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা,পরে জিএম কান্ড হাতিয়ায় শুল্ক ফাঁকি দেওয়া ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ করেছে কোস্ট গার্ড: আদালত প্রাঙ্গণেই বাদীকে হত্যার হুমকির অভিযোগ ডাক্তার মানসী রানীর টেন্ডার দুর্নীতিতে সরকারি অর্থের গচ্চা : নোয়াখালীতে জেলা তৃতীয় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দাদপুরে মানববন্ধন   নোয়াখালীতে পিটিয়ে হত্যা ও প্রবাসীর রহস্যজনক মৃত্যু, আটক ২ ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার সাবেক মেয়র কাদের মির্জা ও তার স্ত্রী- ছেলের বিরুদ্ধে দুদুকের ৩ মামলা

নোয়াখালীতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীকে সভাপতি করে কমিটি অনুমোদন বিএনপির

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

 

নয়া সকাল প্রতিবেদক-
নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে পরিচিত সাইফুদ্দিন বাবুল এবার নোয়াখালী সদর দলিল লেখক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি এর আগে নোয়াখালী বঙ্গবন্ধু দলিল লেখক সমিতির সভাপতি ছিলেন। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফারুক হোসেন নয়ন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ নবগঠিত কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত নয় সদস্যবিশিষ্ট কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন আবদুর রহিম, সহসভাপতি জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন এবং কোষাধ্যক্ষ আলা উদ্দিন। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন ও রাশেদ রানা।

এদিকে সাইফুদ্দিন বাবুলকে সভাপতি নির্বাচিত করায় দলিল লেখকদের একটি অংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলিল লেখক অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাবুলের কর্মকাণ্ডে দলিল লেখকদের পেশাগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সদর সাব-রেজিস্ট্রি অফিসের সেবার মান ব্যাহত হয়েছে। তাঁদের দাবি, এসব ঘটনার জেরে তাঁর দলিল লেখার সনদও বাতিল করা হয়েছিল।

অভিযোগকারীদের আরও দাবি, অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও ৫ আগস্টের পর বাবুলের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এসেছে। তাঁদের মতে, এ অবস্থায় তাঁকে দলিল লেখক সমিতির সভাপতি নির্বাচিত করা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাই, তার নোয়াখালী সদর দলিল লেখক সমিতির সভাপতির পদে জাতীয়তাবাদী শক্তির নিবেদিত ব্যক্তিকে পদায়ন করতে পুনঃবিবেচনার দাবী তুলেছেন তারা।

নোয়াখালী জেলা দলিল লেখক সমিতির সভাপতি সায়েম সোহান বলেন- এই কমিটিতে সাইফুদ্দিন বাবুলকে কিভাবে সভাপতি করা হলো তা তিনি জানেন না। এটা জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব মহোদয়রা ভালো বলতে পারেন।

জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো নোয়াখালী সদর দলিল লেখক সমিতির কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে বলেন- বাবুল এক সময় সক্রিয়ভাবে বিএনপির রাজনীতি করতো। মাঝখানে ব্যবসা-বাণিজ্য’সহ বিভিন্নভাবে বেকায়দায় পড়ায় আওয়ামী লীগের সঙ্গে মিশেছিল। পূর্বের ঘটনায় অনুতপ্ত প্রকাশ করে এখন সে আবারও বিএনপির জন্য কাজ করছে। তাই তাকে দলিল লেখক সমিতির সভাপতি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ