শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

হাতিয়ায় গণঅধিকার পরিষদ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন :

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৩০ জুন, ২০২৫

হাতিয়া উপজেলা, নোয়াখালী।
নোয়াখালীর হাতিয়ায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শাহারাজের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। এসময় সাধারণ মানুষকে নানাভাবে হয়রানির অভিযোগ তোলেন মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা।
সোমবার (৩০জুন) বিকেলে হাতিয়া উপজেলা পরিষদ এলাকার প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার জাহাজমারা ইউনিয়নবাসীর ব্যানারে করা এ মানববন্ধনে এলাকা থেকে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেন। এতে স্থানীয় ওসমান গনি, নিজাম উদ্দিন, হাজেরা বেগম, সাহেদা আক্তার ও ফরহাদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, শাহারাজ জাহাজমারা এলাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা পরিচয় দিয়ে স্থানীয় জনসাধারণকে হামলা ও চাঁদাবাজিসহ নানাভাবে হয়রানি করছে। যাবতীয় অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তার অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। তিনি কথায় কথায় ভিপি নূরুল হক নূরের খুব কাছের মানুষ বলে পরিচয় দেন। বিভিন্ন চাকরিজীবীদের বদলীর হুমকি দেন। ৫ আগষ্টের পর থেকে তার অত্যাচার বেড়ে যায়। সে বেশিরভাগ সময় ঢাকাতে অবস্থান করলেও মাঝে মাঝে এলাকায় এসে এসব অপকর্ম করে আবার চলে যান।
মো. শাহারাজ উদ্দিন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির রাজনীতি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বলে জানা যায়। সে হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের বিরবিরি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
মানববন্ধনে জাহাজমারা বিরবিরি গ্রামের ভুক্তভোগীরা আরো বলেন, শাহারাজ ও তার পরিবারের সদস্যরা জাহাজমারার নিমতলীতে বন্দোবস্তপ্রাপ্ত ভূমিহীনদের জমি দখলে যেতে বাঁধা দেয়। পরে স্থানীয় ভূমিহীনদের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। তার ছোট ভাই নাহিদ গ্যাং নিয়ে স্থানীয় কাটাখালীতে বোট ডাকাতির চেষ্টা করে। স্থানীয়রা টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের ধাওয়া করে। গণঅধিকারের প্রভাব খাটিয়ে তার ছোট ভাই নাহিদ এলাকায় ত্রাস সৃষ্টি করছে। তার বাবাও মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন বলেও মানববন্ধনে উল্লেখ করেন ভুক্তভোগী এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ