পানিবন্দী জনগণের পাশে দাঁড়ানোর আহবান মোঃ শাহজাহানের

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

গতকয়েক দিনের প্রবল বর্ষণে নোয়াখালী সদর-সুবর্নচর সহ সমগ্র জেলায় অস্বাভাবিক পানিবদ্ধতা বিরাজ করছে। পানিবন্দী হয়ে জনজীবন বিপর্যস্ত ও শ্রমজীবী সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ছে।

এমতাবস্থায় বিএনপির অন্যতম ভাইস-চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান প্রাকৃতিক এই দূর্ভোগ কাটাতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানিয়েছেন।

তিনি যার যার অবস্থান থেকে নিম্নবিত্ত কর্মহীন শ্রমজীবী মানুষকে সহায়তা করতে বলেছে

শাহজাহান অবৈধ ও অপরিকল্পিত স্থাপনার কারনে যেসমস্ত খাল-বিলের মধ্যদিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেসকল স্থাপনা অনতিবিলম্বে অপসারণের অনুরোধ জানিয়েছেন এবং দলীয় নেতাকর্মীদের পানি নিষ্কাশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার নির্দেশনা দিয়েছেন। একই সাথে এই দুর্যোগের সুযোগ নিয়ে কোন অপরাধী চক্র সাধারণ মানুষের জান-মাল ও সম্পদের যেন ক্ষতিসাধন করতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ ও সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ