শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন ডলি জহুর

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বাংলাদেশের নাটক ও চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুরের জন্মদিন আজ। গুনী এই অভিনেত্রী আজ ৭০ বছরে পা রাখছেন।

বাংলাদেশের বহু নাটকে ও চলচ্চিত্রে মায়ের ভূমিকায় অভিনয় করে তিনি এ দেশের কোটি কোটি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। এখন চলচ্চিত্রে তাকে না দেখা গেলেও নাটকে মাঝে মাঝে তাকে দেখা যায়।

এরইমধ্যে তিনি তৌকীর আহমেদের পরিচালনায় বিটিভিতে প্রচারের অপেক্ষায় একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এছাড়া মহিন খানের নির্দেশনাতেও তিনি আরো একটি খণ্ড নাটকের কাজ এরইমধ্যে শেষ করেছেন। যাতে তার সঙ্গে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। ডলি জহুর জানান, মহিন খানেরই আরো একটি নাটকে কাজ করবেন আগামী কয়েকদিনের মধ্য।

এদিকে আজ জন্মদিন উপলক্ষে অনন্যা রুমার প্রযোজনায় চ্যানেলে আইতে আজ দুপুর সাড়ে ১২টায় ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ডলি জহুর। অনন্যা রুমা জানান, ডলি জহুরের জন্মদিনকে ঘিরে ‘তারকা কথন’ বিশেষভাবে সাজানো হয়েছে। আরো কয়েকজন অতিথিও অংশ নেবেন।

ডলি জহুরের জন্মদিনকে ঘিরে তার নিজের কোনো আয়োজন থাকছে না। কারণ তিনি রাজধানীর উত্তরাতে একাই বাসায় থাকেন। একমাত্র ছেলে তার স্ত্রী সন্তানকে নিয়ে অষ্ট্রেলিয়া থাকেন।

জন্মদিন উপলক্ষে ডলি জহুর বলেন, ‘দেখতে দেখতে জীবনের কতগুলো বছর পেরিয়ে এলাম। আজ সত্তরে পা রাখছি। পেশাগতভাবে আমি একজন অভিনয়শিল্পী। সারাটা জীবন আমি অভিনয়ই করে গেছি। যখন যে কাজটি করেছি মন দিয়েই করার চেষ্টা করেছি। কোন কাজ করে কী সম্মানী পাবো সেটা নিয়ে কখনো ভাবিনি আমি। শুধু ভাবনায় ছিল আমাকে যে চরিত্রটি দেয়া হয়েছে তাতে যেন ঠিকঠাক মতো অভিনয়টা করে যেতে পারি। এ দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমি শুধু অভিনয় করেই। অভিনয় ছাড়াতো জীবনে আর কিছু পারিনা, তাই এখনো অভিনয় করতেই ভালোলাগে। যদিও বা আগের চেয়ে কাজ অনেক কমে গেছে। আমার শরীরটাও এই মুহূর্তে আগের মতো ভালো ভালো নেই। কিন্তু তারপরও আমি আজীবন অভিনয়ই করে যেতে চাই। সবার দোয়া চাই যেন আরো কিছু ভালো ভালো গল্পের নাটকে, সিনেমায় কাজ করে যেতে পারি। আর জন্মদিনে সবার কাছে দোয়া চাই। ধন্যবাদ অনন্যা রুমাকে তারকা কথন-এ প্রতি বছর আমাকে স্মরণ করার জন্য।’

উল্লেখ্য, ২০২১ সালে ডলি জহুরকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে। ‘শঙ্খনীল কারাগার’ ও ‘ঘানি’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়াশুনা করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি মঞ্চ নাটকের সাথে যুক্ত হন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রে ‘নতুন বউ’,‘ শঙ্খনীল কারাগার’,‘ আগুনের পরশমনি’, ‘কুলি’, ‘ বিক্ষোভ’,‘ স্বপ্নের ঠিকানা’,‘ চাওয়া থেকে পাওয়া’,‘ বিচার হবে’,‘ আনন্দ অশ্রু’,‘ দীপু নাম্বার টু’,‘ স্বপ্নের নায়ক’,‘ বাবা কেন চাকর’,‘ অনন্ত ভালোবাসা’,‘ হৃদয়ের কথা’,‘ দারুচিনি দ্বীপ’,‘ সন্তান আমার অহংকার’,‘ মন বসেনা পড়ার টেবিলে’ ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ