শিরোনাম:
নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ সুপার ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তানও চলে গেল ভিক্ষা করে ৩০ বছর বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তান চলে গেল নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যমন্ত্রীর সফরের পরও পরিবর্তন হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঝুলছে ১০৭ পুলিশ কর্মকর্তার পদক! মাঠ পর্যায়ে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্ট্যাফের বিরুদ্ধে : সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নাটকীয় জয় এনে দিলেন মেসি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

উত্তর ও মধ্য আমেরিকার লিগ কাপের প্রথম রাউন্ডে বৃহস্পতিবার (৩১ জুলাই) অ্যাটলাসের মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এদিন মাঠে ফেরেন লিওনেল মেসি ও জর্ডি আলবা। এই ম্যাচেই মায়ামির জার্সিতে অভিষেক হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রিগো ডি পলের।

চেজ স্টেডিয়ামে হওয়া উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-১ গোলে জয় পায় মায়ামি। দুর্দান্ত ফর্মে থাকা মেসি গোল করতে না পারলেও করেছেন দুটি অ্যাসিস্ট।

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৫৭তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। মেসির পাস থেকে সহজ গোল করেন সেগোভিয়া। এরপর ৮০ মিনিটে অ্যাটলাস ম্যাচে ফিরে আসে। বক্সে বল পেয়ে মায়ামির দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন রিভালদো লোজানো।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছে, তখন নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আসে নাটকীয় মুহূর্ত। ৯৬তম মিনিটে সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে ডি-বক্সে ঢুকে পড়েন মেসি। সতীর্থ মার্সেলো ওয়েইগ্যান্ড্টকে পাস দিলে তিনি খালি জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করেন। গোলটি নিয়ে রেফারি ভিএআরের সাহায্য নিলেও শেষ পর্যন্ত গোলটি বৈধই ছিল।

এই ম্যাচ শেষে জুলাই মাসে মেসির অ্যাকাউন্টে যোগ হলো ৮ গোল ও ৫ অ্যাসিস্ট। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মাসসেরা খেলোয়াড় হয়েছেন তিনি।

অন্যদিকে ক্লাব ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করলেন রদ্রিগো ডি পল। জাতীয় দলের হয়ে মেসির সঙ্গে ৬২ ম্যাচ খেলা এই মিডফিল্ডার এবার ক্লাব ফুটবলেও মেসির সতীর্থ হলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ