গণঅভ্যুত্থানের যারা নায়ক ছিলেন, তাদের অবদান অস্বীকার করা যাবে না-মো: শাহজাহান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

নোয়াখালী.
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো :শাহজাহান বলেছেন, দেশে অনেক কষ্টের বিনিময়ে একটি পরিবেশ তৈরি হয়েছে। আর সে পরিবেশের ওপর দাঁড়িয়ে একটা বিপ্লব হয়েছে।যে গণঅভ্যুত্থান হয়েছিল এবং এ গণঅভ্যুত্থানের যারা নায়ক ছিলেন, তাদের অবদান অস্বীকার করা যাবে না। তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। তবে এটাও মনে রাখতে হবে আমরা যদি ত্যাগ স্বীকার করে একটি ভিত্তি তৈরি না করতাম, তাহলে কীসের ওপর ভিত্তি করে ফ্যাসিবাদ থেকে এ দেশ মুক্ত হতো। বিএনপি এবং আমরা কখনও ফ্যাসিবাদের সাথে আপস করিনি।
বুধবার (৬ আগস্ট) বিকেলে জেলা বিএনপির আয়োজনে নোয়াখালী প্রেসক্লাবের সামনে গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিজয় র‌্যালির পূর্বে  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান এসব কথা বলেন।
তিনি বলেন, এখনও আমরা যেভাবে সভা সমাবেশ করতে পারছি, আগেতো করতে পারতাম না। তাই সবাইকে অতীত মনে রাখতে হবে। অতীত ভুলে গেলে ভবিষ্যৎ ভালো হবে না। তাই অতীতকে মনে রেখে আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড করতে হবে।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব হারুন-অর-রশিদ আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, কেন্দ্রীয় কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল রশিদ চৌধুরী আবেদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য মামুনুর রসিদ মামুন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, সদস্য গোলাম হায়দার বিএসসি, অ্যাডভোকেট আবদুর রহমান’সহ দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী,সমর্থকসহ সাধারণ মানুষ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ