শিরোনাম:
নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ সুপার ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তানও চলে গেল ভিক্ষা করে ৩০ বছর বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তান চলে গেল নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যমন্ত্রীর সফরের পরও পরিবর্তন হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঝুলছে ১০৭ পুলিশ কর্মকর্তার পদক! মাঠ পর্যায়ে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্ট্যাফের বিরুদ্ধে : সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নোয়াখালীতে ফিলিং স্টেশনে ওজনে কারচুপি হাতেনাতে ধরা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

নয়া সকাল প্রতিবেদক :
নোয়াখালীর সদর উপজেলার একাধিক ফিলিং স্টেশনে ওজনে কারচুপি করায় দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ আগস্ট) দুপুরের দিকে উপজেলার দত্তেরহাট পায়রা ফিলিং স্টেশন, সোনাপুর ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে বিএসটিআই নোয়াখালীর সহযোগিতায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে দত্তেরহাট পায়রা ফিলিং স্টেশন, সোনাপুর ফিলিং স্টেশনে হাতেনাতে ওজন কারচুপি ধরে ফেলা হয়। ফিলিং স্টেশনের সংশ্লিষ্ট দায়িত্বরত ব্যক্তি দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় তাদের ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় ফিলিং স্টেশন জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের সতর্ক করা হয়। তারা ভবিষ্যতে এধরনের কাজ থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ