শিরোনাম:
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন হারুনূর রশিদ আজাদ।  নোয়াখালীতে ‘সার নীতিমালা-২০২৫’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ফারিহা খন্দকার চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান কোম্পানীগঞ্জে প্রকল্প পরিদর্শনে নোয়াখালী আসছেন দুই মন্ত্রী সোনাইমুড়ীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ কবিরহাট উপজেলায় ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ নোয়াখালীতে ৬ দফা দাবিতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি  দালাল ধরে দিলেই পুরস্কারের ঘোষণা করলেন কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার

বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতী কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক 

শনিবার (২৩ই আগষ্ট) বিকাল ৫ টায় চৌমুহনী পাবলিক হল চত্বরের সামনে দাওয়াতী মাস ২০২৫ কর্মসূচি পালন করা হয়।

উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুফতী ইউসুফ আল মাদানী।

সভাপতির বক্তব্যে মুফতী ইউসুফ আল মাদানী বলেন, শাইখুল হাদীস আল্লামা মামুুনুল হক এর নেতৃত্বে সকল মুসলিম জাতিকে বাংলাদেশ খেলাফত মজলিসের ছায়াতলে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য আহবান করে।

প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী ইউসুফ আল মাদানী, সেক্রেটারি মাওলানা খালেদ মাহমুদ, সহ-সেক্রেটারি মাওলানা আমির হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন, বেগমগঞ্জ থানার সভাপতি মুফতী ফজলুল করিম, সেক্রেটারি মাওলানা শাহ আলম, যুব মজলিস নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নুর উদ্দিন, যুব মজলিস নোয়াখালী জেলার বায়তুল মাল সম্পাদক আবদুর রহমান, সহ বায়তুল মাল সম্পাদক ইয়াসিন মুহাম্মাদ ইয়াসিন, প্রচার সম্পাদক মুহাম্মাদ মোবারক বিন মোর্শেদ, খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরাফাত বিন জাহাঙ্গীর সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ