নয়া সকাল প্রতিবেদক :
সোমবার ১সেপ্টেম্বি বিকাল ৩টায় চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মাওলানা ফিরোজ আলমের সুবর্ণচর গমন উপলক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী-০৪ (সদর-সুবর্ণচর) এর প্রার্থী মাওলানা ফিরোজ আলম। তিনি বলেন, “৫ আগস্টের পর বাস, সিএনজি, অটোরিকশা, মাইক্রো স্ট্যান্ডসহ বিভিন্ন বাজারে দখল একই আছে, শুধু চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে। এদের দমাতে জনগণকে সঙ্গে নিয়ে দূর্গ গড়ে তুলতে হবে। চাঁদাবাজমুক্ত নোয়াখালী গড়তে হবে। আর এজন্য তিনি সৎ লোকদের জনপ্রতিনিধি নির্বাচিত করার আহবান জানান এবং আগামী নির্বাচনে হাতপাখা প্রতীককে ভোট দেয়ার আহবান জানান। “
তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পর থেকে নোয়াখালী জেলা সব ক্ষেত্রে সুযোগ-সুবিধাবঞ্চিত এলাকায় পরিণত হয়েছে। এখানে সিটি করপোরেশন, বিভাগ ও সুবর্ণচর পৌরসভা হতে দেয়নি নোয়াখালীর সাবেক নেতারা। তারা নিজেদের আখের গুছিয়ে পালিয়ে গেছে।’
শাখা সভাপতি মাও. খালেদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মুহা. আবদুল মুকিত, মাও. শহীদুল ইসলাম, মাও. মুদ্দাচ্ছির হোসাইন, মুহা. ইকবাল হোসাইন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সুবর্ণচর যাওয়ার সময় জেলা শহর মাইজদী থেকে মাওলানা ফিরোজ আলম এর গাড়ী বহরে শতাধিক গাড়ী বহর যুক্ত হয়। সুবর্ণচরবাসী অনেক উদ্দীপনার সাথে মাওলানা ফিরোজ আলম কে বরণ করে নেয়।