শিরোনাম:
বেগমগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট হরমুজে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের আকুতি: ভিসা জটিলতা নিরসনের দাবি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড পিতাকে মারধর শোকে মৃত্যু, মাকে কারাগারে পাঠিয়ে বাড়িছাড়া করেছে ভাই-বোনদের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

গত কয়েকদিন ধরে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায় আমাকে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃতপক্ষে আমি নিম্নস্বাক্ষরকারী নোয়াখালী জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী হিসেবে যোগদানের পর থেকে সরকারের বরাদ্দকৃত সকল প্রকার উন্নয়ন প্রকল্প সরকারি বিধি-বিধান অনুযায়ী বাস্তবায়ন করে আসছি।

গত ১১ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক বেলা বারোটার দিকে জনৈক দুই ব্যক্তি আমার কার্যালয়ে প্রবেশ করে। এ সময় পরিচয় বিনিময়ের পর জানতে পারি জনৈক ব্যক্তি একজন বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও অপর ব্যক্তি স্থানীয় যুবলীগ নেতা। পরে তারা আমার কাছে ছনখোলা মাজার কমপ্লেক্স এরিয়াতে একটা ওয়াটার সাপ্লাই প্রকল্পের টেন্ডার আহ্বান করে কাজ তাদেরকে দিতে বলেন। এ সময় আমি তাদের কাজের অভিজ্ঞতা জানতে চাইলে কোন সদুত্তর দিতে না পেরে আমার উপর ছড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। আমি তাদের সরকারি বিধি-বিধান বুঝাতে চাইলেও তারা আরও বেশি ক্ষুব্ধ হয়ে আমার উপর শারীরিকভাবে আঘাতের চেষ্টা করলে আমার অফিসের লোকজন আমাকে তাদের হামলা থেকে রক্ষা করেন। পরে তারা বহিরাগত সন্ত্রাসী ডেকে মব সৃষ্টির মাধ্যমে আমার অফিসের দরজা ভেঙে আমাকে হত্যার চেষ্টা করে।

ওই  সময় আমি সুধারাম মডেল থানার পুলিশকে বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে পুলিশ এসে আমাকে তাদের হাত থেকে রক্ষা করেন এবং তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তী তারা উক্ত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক তথ্য উপস্থাপন করে আমার বিরুদ্ধে দুদক চেয়ারম্যান বরাবর একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। আর এই অভিযোগের সত্যতা যাচাই না করে একাধিক পত্রিকায় আমার বিরুদ্ধে কল্পকাহিনী তৈরি করে সংবাদ প্রকাশ করে।

নিবেদক
(মোহাম্মদ সাইফুল ইসলাম)
নির্বাহী প্রকৌশলী
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
নোয়াখালী বিভাগ, নোয়াখালী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ