আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজারের বায়তুসশরফ মসজিদের সেক্রেটারি বেলাল হোসেন চৌধুরীর জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৬ সেপ্টেম্বর রাত ১০টায় চরজব্বর ডিগ্রী কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার নোয়াখালীর মাইজদী শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় তাঁকে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন।
বেলাল হোসেন চৌধুরী সুবর্ণচরের হারিছ চৌধুরী বাড়ির (আটকপালিয়াগো বাড়ি) সাইদুল হক চৌধুরীর মেজো ছেলে এবং হারিছ চৌধুরীর নাতি। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে হারিছ চৌধুরী বাজারের বায়তুসশরফ জামে মসজিদের সেক্রেটারি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি একজন নম্র, ভদ্র ও সমাজসেবী মানুষ হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন।