শিরোনাম:
নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ সুপার ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তানও চলে গেল ভিক্ষা করে ৩০ বছর বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তান চলে গেল নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যমন্ত্রীর সফরের পরও পরিবর্তন হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঝুলছে ১০৭ পুলিশ কর্মকর্তার পদক! মাঠ পর্যায়ে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্ট্যাফের বিরুদ্ধে : সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ঠেকালেন টানা তিন পেনাল্টি! ওজারের অবিশ্বাস্য কীর্তি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

প্রথম পেনাল্টি ঠেকিয়ে উল্লাসে মেতে ওঠার পর দ্রুত থামতে হলো। শট নেওয়া হবে আবার। দ্বিতীয় শটেও পুনরাবৃত্তি। এবারও শট ঠেকিয়ে লাভ হলো না। রেফারির সিদ্ধান্ত, পেনাল্টি নেওয়া হবে আরও একবার! কিন্তু সেই গোলকিপারকে হারানো গেল না। টানা তিনটি শট ঠেকিয়ে নায়ক হয়ে গেলেন লিলের গোলকিপার বার্কে ওজার। গতপরশু রাতে ইউরোপা লিগে রোমার বিপক্ষে লিলের ১-০ গোলের জয়ে দেখা যায় ওই নাটকীয়তা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়া লিল ওই গোলই ধরে রাখে শেষ পর্যন্ত। ঘরের মাঠে ৮১তম মিনিটে সমতায় ফেরার বড় সুযোগ আসে রোমার। লিলের ডিফেন্ডার এইসা মেন্দি হ্যান্ডবল করায় পেনাল্টি পায় ইতালির ক্লাবটি। শট নিতে এগিয়ে যান আর্তেম দোভবিক। তার বাঁ পায়ের শটে জোর ছিল না তেমন। গোলকিপার ওজারকে বিভ্রান্তও করতে পারেননি তিনি। অনায়াসেই ঠেকিয়ে দেন তিনি। ফিরতি বলেও কিছু করতে পারেননি দোভবিক। ছুটে গিয়ে বল বিপদমুক্ত করেন লিলের গোলকিপার।

সতীর্থদের সঙ্গে যখন উদযাপন করছেন ওজার, তখনই বিপত্তি। রেফারির সিদ্ধান্ত, গোলকিপার আগেই লাইন ছেড়ে আসায় শট নেওয়া হবে আবার। কিন্তু দোভবিকের এবারের শট হয়ে যায় আরও দুর্বল। গোলকিপারকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন ইউক্রেনের ফরোয়ার্ড। ওজারের হাতে লেগে বল চলে যায় বাইরে। কিন্তু এবারও লিলের ফুটবলার উদযাপনে মাঝে বাগড়া পড়ে রেফারির সিদ্ধান্তে। সেই একই কারণে পেনাল্টি আরও একবার!

এবার দোভবিকের জায়গায় শট নেওয়ার দায়িত্ব পান মাতিয়াস সৌলে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড শট নেন উল্টো প্রান্তে। তবে এবারও ঠিকঠাক আন্দাজ করতে পেরে ডাইভ দিয়ে ঠেকিয়ে দেন ওজার। এবার আর রেফারির বাগড়া আসেনি। পেনাল্টি ঠেকানোর উদযাপন একটু পর রূপ নেয় জয়ের উল্লাসে। গ্যালারিতে স্বাগতিক রোমা-সমর্থকদের মধ্যে নেমে আসে নীরবতা। ইএসপিএন জানিয়েছে, তখন ম্যাচের ৮৫ মিনিট এবং দোভবিক প্রথম পেনাল্টি শট নেওয়ার প্রায় চার মিনিট পর তৃতীয় সেভটি করেন ওজের।

দুই দলের কোচই জানিয়েছেন, এমন দৃশ্য তারা আগে কখনো দেখেননি। লিল কোচ ব্রুনো জেনেসিও জয়ের পর বলেন, ‘শেষটা ছিল দারুণ রোমাঞ্চকর। একই ম্যাচে তিনটি পেনাল্টি সেভ আমি জীবনে দেখিনি।’ রোমা কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি স্কাই ইতালিকে বলেন, ‘এক ম্যাচে তিনটা পেনাল্টি মিস কখনো দেখিনি। খুব দ্রুতই ১-০ গোলে পিছিয়ে যাই আমরা। এরপর লিল তাদের মতো করে খেলতে থাকে। খেলোয়াড়েরা জেতার জন্য প্রাণপণ চেষ্টা করেছে। কিছু সুযোগও পেয়েছি, কিন্তু কাজে লাগাতে পারিনি।’ জয়ের পর লিল মিডফিল্ডার নাবিল বেনতালেব বলেন, ‘পেনাল্টিগুলো? যেন শেষ হচ্ছিল না! বেরকে (ওজার) তিনটি অবিশ্বাস্য সেভ করেছে। আমরা ওর কাছে কৃতজ্ঞ।’
আগামী রোববার ফ্রেঞ্চ লিগ আঁ’তে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে খেলবে লিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ