শিরোনাম:
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড পিতাকে মারধর শোকে মৃত্যু, মাকে কারাগারে পাঠিয়ে বাড়িছাড়া করেছে ভাই-বোনদের নোয়াখালীতে পরীক্ষার সময় মাথায় ফ্যান পড়ে আহত শিক্ষার্থী বেগমগঞ্জে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে মাদ্রাসার জায়গা আত্মসাৎের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন।

বিএনপি ক্ষমতায় এলে শিক্ষিত ভাইদের বেকার সমস্যা দূর করা হবে-শাহ্ নাওয়াজ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

উপজেলা প্রতিনিধি, হাতিয়া(নোয়াখালী)

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি পদপ্রার্থী শাহ্ নাওয়াজ বলেছেন আসছে নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষিত বেকারদের সমস্যা দূর করা হবে। দল তাঁকে চাক বা না চাক- মরন পর্যন্ত তিনি ধানের শীষের পক্ষে থাকবেন।

বুধবার(২২ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ্ নাওয়াজ বলেন, দেশে অগণিত শিক্ষিত বেকার রয়েছে- দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এসব শিক্ষিত ভাইদের বেকার সমস্যা সমাধান করা হবে।
তিনি বলেন, এ হাতিয়াতে তাঁর বাবা মাওলানা আব্দুল হাই(আব্দুল হাই চেয়ারম্যান) ও সাবেক প্রতিমন্ত্রী আমিরুল ইসলাম কালামসহ পাঁচ-সাতজন লোক বিএনপিকে প্রতিষ্ঠিত করেছে। যার ফলস্রুতিতে তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাতিয়ার নেতা আমিরুল ইসলাম কালামকে প্রতিমন্ত্রী বানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকায় থেকে ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে বলেন, শেখ হাসিনার অপশাসন, জুলুম-নির্যান ও দমনপীড়নে মানুষ তখন অস্বস্তিতে ছিল;ভয়ে রাস্তায় বের হতো না ঠিক তখনো তিনি রাজপথে সক্রিয় ভূমিকায় ছিলেন।

তিনি বলেন, হাতিয়ার মাটিতে তাঁর জন্ম,এর আলোবাতাসে তিনি বড় হয়েছেন। এ দ্বীপের মানুষ তাঁর আত্মার আত্মীয়। তাই এ অঞ্চলের মানুষের শান্তি ও উন্নয়নে তিনি অংশীদার হবেন। যাতায়াত এবং নদী ভাঙগন রোধে ব্লক বাঁধ নির্মাণে কার্যকর ব্যবস্থা গ্রহন করবেন। এজন্য হাতিয়ার মানুষের আন্তিক ভালবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এসময় জাহাজমারা ইউনিয়ন বিএনপি ও এর অঙগ সংগঠনের হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
এর আগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল তাঁর পক্ষে স্লোগান দিয়ে ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচিতে যোগ দেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ