অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই পুলিশের জালে

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নয়া সকাল:

অস্ত্র দিয়ে স্থানীয় মুদি দোকানদারকে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক যুবক। তাঁর কাছ থেকে একটি দেশীয় এলজি উদ্ধার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অনন্তপুর গ্রামে। আটককৃত যুবক একই ওয়ার্ডের রহিম উদ্দিন হাজী বাড়ির সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (৩২)।

ভুক্তভোগী ইসমাইল হোসেন জানান, সোমবার সকালে তিনি গাবুয়া ট্রেনিংয়ে ছিলেন এবং তাঁর মাদ্রাসাপড়ুয়া ছেলে দোকানে ছিল। বিকেলে তিনি দোকানে বসার কিছুক্ষণ পরে পুলিশ এসে তাঁর নাম-ঠিকানা জিজ্ঞাসা করে এবং দোকান তল্লাশি করে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে।

অস্ত্রটি তাঁর নয় জানালে পুলিশ তাঁকে সুধারাম থানায় নিয়ে আসে। ওসি সাহেব কয়েকবার জিজ্ঞাসাবাদ করেন। পরে পারিবারিক কোনো বিরোধ আছে কি না জানতে চাইলে, তিনি জানান, এ মাসের ৬ তারিখে সিরাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (৩২)-এর সাথে তাঁর একটি মামলার রায় হবে।

এরপর ওসি সাহেব থানার দারোগাকে বলেন, “যে অস্ত্র সোর্সের তথ্য দিয়েছে, তাকে হাজির করো।” তিনি দেখেন সেই মোহাম্মদ ইসমাইল হাজির। পরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে।

এই ঘটনা সম্পর্কে সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, “প্রাথমিক তদন্তে জানা যায় যে, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীকে মিথ্যা অস্ত্র মামলায় জড়ানোর চেষ্টা করেন আটককৃত আসামি মোহাম্মদ ইসমাইল। পরে বিভিন্ন তথ্য যাচাই বাছাই শেষে ভুক্তভোগী ইসমাইল হোসেন সুজনের বিরুদ্ধে কোনো তথ্য না পাওয়ায় প্রকৃত অস্ত্রধারীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ