শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ: গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩

নোয়াখালী< নোয়াখালীর সেনবাগে এক প্রবাসীর স্ত্রী (২৫) গণধষর্ণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বিজবাগ ইউনিয়নের পশ্চিম কাজীরখিল গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির (৩০) একই গ্রামের আব্দুল করিমের ছেলে মো. সোহেল (২৮)। পলাতক আসামিরা হলো- উপজেলার পশ্চিম কাজীরখিল গ্রামের ফকির উদ্দিনের ছেলে মো. ইয়াসিন (৩২) ও মৃত শামসুল হকের ছেলে ইমন (২০)। গত রোববার দুপুরে এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন। এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বিজবাগ ইউনিয়নে এই ঘটনা ঘটে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী একজন ওমান প্রবাসী। ভুক্তভোগী নারীর একই এলাকার দূর সম্পর্কের ভাতিজা হুমায়ুন কবির বহুদিন ধরে ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ভিকটিম কুপ্রস্তাবে রাজি না হলে সে তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হন। ওই সময় আগে থেকে ওত পেতে থাকা আসামিরা তাকে মুখ চেপে ধরে পুকুর পাড়ের বাগানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। তখন পুকুর পাড় এলাকায় কিছু লোক পায়ে হেঁটে আসার শব্দ হলে আসামিরা দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবজমিনকে বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। গত রোববার বিকালে দুই আসামিকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অপর আসামিদের পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিদের গতকাল সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলা জজ আদালতে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ