নোয়াখালীর ফয়সাল আহমেদ নুরকে আহ্বায়ক করে এনসিপি সৌদি কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

 

নয়া সকাল প্রতিবেদক :

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স সৌদি আরব শাখার আগামী ছয় মাসের জন্য নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নোয়াখালীর তরুণ সংগঠক ও প্রবাসী কমিউনিটির পরিচিত মুখ আহ্বায়ক ফয়সাল আহমেদ নুরকে এই কমিটির নেতৃত্ব দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় অনুমোদনের মাধ্যমে কমিটি ১৩ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে।

 

সদ্য ঘোষিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম আহ্বায়ক বিপু পাটোয়ারী, সদস্য সচিব মাহাবুব আলম মনির, মুখ্য সংগঠক আক্তার হাসান তন্ময়, অর্থ সচিব ইমরান হুসাইন, মিডিয়া ও প্রচার সমন্বয়কারী আবু সাঈদ, যুব সচিব মোরশেদ আলম কিয়ান, শ্রমিক সচিব মুহাম্মদ ইবনে ফারুকী, ছাত্র সচিব আহনাফ শাহরিয়ার হক অন্তর। যোগাযোগ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ ও কামরান হুসেন। আঞ্চলিক সমন্বয়কারী রিয়াদ হিসেবে দায়িত্ব পেয়েছেন শিপলু বিন কাসেম, মোহাম্মদ জসিম উদ্দিন, আকরাম হোসেন, ইয়াছির আরাফাত, শাহাদাৎ মিয়া, মো. রায়হান আহমেদ, আব্দুল্লাহ আল নোমান, মো. আবু সাঈদ ও তোফাজ্জল হোসেন। নির্বাহী সদস্যসহ সর্বমোট ৫২ জন সদস্যের সমন্বয়ে এই কমিটি আত্মপ্রকাশ করেছে।

 

সংগঠন সূত্রে জানা যায়, প্রবাসী বাংলাদেশিদের অধিকার সুরক্ষা, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং এনসিপির রাজনীতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। সৌদি আরবে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, মানবিক সেবা, সাংস্কৃতিক উদ্যোগ, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং কমিউনিটি সংহতি জোরদারের জন্য নতুন কমিটি বেশ কিছু পরিকল্পনা হাতে নেবে।

 

আহ্বায়ক ফয়সাল আহমেদ নুর ইনকিলাবকে জানান, সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। তিনি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সার্বিক সহযোগিতা, কল্যাণ নিশ্চিতকরণ এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি আরও জানান, সৌদি আরব শাখাকে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের মডেল অ্যালায়েন্স কমিউনিটি হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

নতুন আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে এবং নির্ধারিত সময় শেষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ