শিরোনাম:
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন হারুনূর রশিদ আজাদ।  নোয়াখালীতে ‘সার নীতিমালা-২০২৫’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ফারিহা খন্দকার চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান কোম্পানীগঞ্জে প্রকল্প পরিদর্শনে নোয়াখালী আসছেন দুই মন্ত্রী সোনাইমুড়ীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ কবিরহাট উপজেলায় ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ নোয়াখালীতে ৬ দফা দাবিতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি  দালাল ধরে দিলেই পুরস্কারের ঘোষণা করলেন কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার

আবারও দলে ফিরলেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি আপসানা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

১৪ মাস পর আবারও লেবার দলে ফিরলেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি আপসানা বেগম। উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে তাকে পুনর্বহাল করা হয়েছে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

২০২৪ সালে টু-চাইল্ড বেনিফিট ক‍্যাপ বাতিলের পক্ষে সরকারের বিরুদ্ধে ভোট দেয়ার কারণে এক বছরের জন্য তার দলে কাজ করার অনুমতি স্থগিত করেছিল লেবার দলের নীতিনির্ধারক ফোরাম।

টু-চাইল্ড বেনিফিট ক‍্যাপ প্রস্তাবটির লক্ষ্য ছিল দুই-সন্তান সীমা নীতি বাতিল করা। এই নীতি অনুসারে, দুই সন্তানের বেশি হলে পিতামাতারা ইউনিভার্সাল ক্রেডিট বা শিশু কর ক্রেডিট দাবি করতে পারেন না। এসময় সরকারের বিপক্ষে গিয়ে আপসানা বেগমসহ মোট সাতজন বামপন্থী এমপি এসএনপি-র একটি প্রস্তাব সমর্থন করেছিলেন।

দলের বিরুদ্ধে এমন অবস্থান লেবার নেতৃত্বের নীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আপসানা বেগমকে এক বছরের জন্য সংসদে লেবার দলের কার্যক্রম থেকে বিরত রাখার শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ