শিরোনাম:
হরমুজে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের আকুতি: ভিসা জটিলতা নিরসনের দাবি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড পিতাকে মারধর শোকে মৃত্যু, মাকে কারাগারে পাঠিয়ে বাড়িছাড়া করেছে ভাই-বোনদের নোয়াখালীতে পরীক্ষার সময় মাথায় ফ্যান পড়ে আহত শিক্ষার্থী বেগমগঞ্জে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে মালামালসহ ৪ চোরাকারবারীকে আটক:

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

হাতিয়া উপজেলা, নোয়াখালী।

মায়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশী সিমেন্ট ও পণ্য পাচারকালে নোয়াখালীর হাতিয়া কালাদুর বাজার সংলগ্ন এলাকা থেকে ৪ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতরাতে(২২ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশী পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে। এ তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (২১ নভেম্বর) ভোর ৪ টায় বিসিজি স্টেশন হাতিয়া- কালাদুর বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় সন্দেহজনক ১টি ফিশিং বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং ঢালচর বিআইডব্লিউটিএ পন্তুনের পাশে এসে ইচ্ছাপূর্বক বোটটি ডুবিয়ে দিয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে নদী থেকে জীবিত এ ৪ চোরাকারবারীকে আটক করে।

এদিকে, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ৭০০ বস্তা সিমেন্ট ও ৪০০ ক্যারেল কোমল পানীয় (টাইগার) মাদকের বিনিময়ে মায়ানমারে পাচারের চেষ্টা করছিল।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ