শিরোনাম:
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড পিতাকে মারধর শোকে মৃত্যু, মাকে কারাগারে পাঠিয়ে বাড়িছাড়া করেছে ভাই-বোনদের নোয়াখালীতে পরীক্ষার সময় মাথায় ফ্যান পড়ে আহত শিক্ষার্থী বেগমগঞ্জে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে মাদ্রাসার জায়গা আত্মসাৎের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন।

হাতিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনীতে ২০ খামারিকে পুরস্কার প্রদান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

 

উপজেলা প্রতিনিধি, হাতিয়া(নোয়াখালী)।

নোয়াখালী হাতিয়ায় অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী। মেলায় অংশ গ্রহনকারী ২০জন খামারিকে দেওয়া হয়েছে পুরস্কার।

বুধবার(২৬ নভেম্বর) সকালে উপজেলার চরকৈলাশ প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করেন উপজেলা প্রাণী সম্পদ অফিস।

মেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা.মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি, সাংবাদিক ও দর্শনার্থীরা।

অনুষ্ঠানে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “আমিষের অভাব পূরণ, বেকারত্ব দূরীকরণ এবং আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য গবাদিপশু পালন জরুরি। এ মেলায় অংশ গ্রহনকারী খামারিদের দেখে যাতে অন্যরাও উদ্বুদ্ধ হয় এবং বিভিন্ন প্রজাতির পাখির সাথে জনসাধারণের পরিচয় করানোর জন্যই মূলত এই মেলা ও প্রদর্শনীর আয়োজন। ”

এর আগে হাসান নামের এক খামারি অভিযোগ আকারে তার মতামত ও অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বাজারে একটা হাঁস বিক্রি করতে এলে ইজারাদারকে দিতে হয় ৫০ টাকা আর একটা ছাগল বিক্রি করতে হলে দিতে হয় ২৫০ টা থেকে ৩০০ টাকা পর্যন্ত। উপজেলা প্রশাসনের নিকট তিনি এর বিহিত ব্যবস্থা কামনা করেন।

মেলায় ২৬ স্টলে ২০জন খামারী তাদের পালিত পশু ও পোষা পাখি নিয়ে উপস্থিত হন। সকাল থেকে শুরু হয়ে এই মেলা চলে বিকেল পর্যন্ত।
আলোচনা শেষে বিভিন্ন সফল খামারীদের মাঝে পুরস্কৃত বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ