শিরোনাম:
হরমুজে আটকে পড়া বাংলাদেশি নাবিকদের আকুতি: ভিসা জটিলতা নিরসনের দাবি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত নোয়াখালীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণমিছিল নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড পিতাকে মারধর শোকে মৃত্যু, মাকে কারাগারে পাঠিয়ে বাড়িছাড়া করেছে ভাই-বোনদের নোয়াখালীতে পরীক্ষার সময় মাথায় ফ্যান পড়ে আহত শিক্ষার্থী বেগমগঞ্জে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

হাতিয়ায় অবৈধ ইট ভাটা ভেঙে পানি ঢেলে দিল প্রশাসন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক 
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ব্যঙ্গের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ ইট ভাটার ( ড্রাম চিমনি) বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হাতিয়া উপজেলা প্রশাসন ও নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে মেসার্স এম,এইচ,ব্রিকস ও একেবি ব্রিকসের ইট ভাটা, কাঁচা ইট, চিমনি ভেঙে গুড়িয়ে দিয়েছে।
ভাটা গুড়িয়ে দেয়ার পর ফায়ার সার্ভিসের ইউনিট সদস্যরা পানি ছিটিয়ে উভয় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।পরবর্তীতে ইট ভাটার কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার আদেশ প্রদান করে মোবাইল কোর্টের কার্যক্রম পরিসমাপ্তি করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা যায়, অভিযানে এম,এইচ ব্রিকসের মালিক পারভেজ আহম্মেদকে নগদ ২ লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়। অপর ভাটার মালিক পালিয়ে যাওয়া নগদ টাকা জরিমানা আর আদায় করা যায়নি।
গত বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর)  ও শুক্রবার ( ১২ ডিসেম্বর)  হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলাউদ্দিন ইট প্রস্তুত ও ভাটা স্হাপন ( নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত) ২০১৯ আলোকে মোবাইল কোর্টটি পরিচালনা করেন।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, পরিদর্শক মো: মিলন,হাতিয়া উপজেলা ফায়ার সার্ভিসের ইউনিট সদস্য,হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থলে থেকে সহায়তা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ