শিরোনাম:
নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ সুপার ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তানও চলে গেল ভিক্ষা করে ৩০ বছর বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তান চলে গেল নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যমন্ত্রীর সফরের পরও পরিবর্তন হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঝুলছে ১০৭ পুলিশ কর্মকর্তার পদক! মাঠ পর্যায়ে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্ট্যাফের বিরুদ্ধে : সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

সুবর্ণচরে অভিযান, বাড়ীর ছাদের পানির ট্যাংক থেকে জব্দ ৭৫০ লিটার ডিজেল

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

বিশেষ প্রতিনিধ নোয়াখালী :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে একটি বসতবাড়ির ছাদের পানির ট্যাংকে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত রাখার ঘটনা উদঘাটন করেছে প্রশাসন। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। অভিযানে বসির সারেং (বসু সেরাং নামে পরিচিত) এর বাড়ির ছাদের পানির ট্যাংক থেকে প্রায় ৭৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, কিছুদিন ধরেই পানির ট্যাংক ব্যবহার করে গোপনে জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। পানির পরিবর্তে ট্যাংকে তেল থাকার বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এলাকাবাসীর অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবে দাহ্য পদার্থ মজুত রাখা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। ধারণা করা হচ্ছে, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যেই এই ডিজেল সংরক্ষণ করা হয়েছিল।

উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা ডিজেল বাজেয়াপ্ত করে তাৎক্ষণিকভাবে চর হাসান ভূঁইয়ার হাট বাজারে লাইসেন্সপ্রাপ্ত এক ব্যবসায়ীর কাছে ডিপোমূল্যে নিলামে বিক্রি করা হয়েছে। একই সঙ্গে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

প্রশাসন জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ