শিরোনাম:
নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ সুপার ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তানও চলে গেল ভিক্ষা করে ৩০ বছর বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তান চলে গেল নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যমন্ত্রীর সফরের পরও পরিবর্তন হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঝুলছে ১০৭ পুলিশ কর্মকর্তার পদক! মাঠ পর্যায়ে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্ট্যাফের বিরুদ্ধে : সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নোয়াখালীতে সাড়ে পাঁচ লাখ শিশুকে হাম-রুবেলা টিকাদানের লক্ষ্য মাত্রা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

 

নয়া সকাল প্রতিবেদক-

নোয়াখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্য ৫ লাখের বেশি শিশু
নোয়াখালীতে হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় জেলায় প্রায় ৫ লাখ ৫ হাজার ৩৫০ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে পুলিশ কেজি স্কুলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর, পুলিশ কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আলিম এবং জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
সিভিল সার্জন জানান, সাম্প্রতিক সময়ে সারাদেশের মতো নোয়াখালী জেলায়ও হাম রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত এই টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে জেলায় ২৭৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।

এর মধ্যে ৬১ জন বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এ পাঠানো নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে।
তিনি আরও জানান, এ ক্যাম্পেইনের আওতায় নোয়াখালীর ৯টি উপজেলা, ৮টি পৌরসভা, ৯১টি ইউনিয়ন, ২৭৯টি ওয়ার্ড, ১,৩৮৫টি স্কুল ও ১,৪৮০টি মাদ্রাসায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নে মাঠে কাজ করবেন ২,২৪১ জন টিকাদানকারী এবং ৪,৪৮২ জন স্বেচ্ছাসেবী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ