শিরোনাম:
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত নোয়াখালীতে ৫ লাখ ৭৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রবেশপত্রে ছবি জালিয়াতি করে কর অঞ্চলের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ, যোগদান করতে এসে আটক শিক্ষা ক্ষেত্রে আমরা কোন বৈষম্য চাই না : শিক্ষামন্ত্রী . নিরাপত্তা চাইলেন সম্পাদক জাবেদ আলম কিরণ নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ সুপার ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তানও চলে গেল ভিক্ষা করে ৩০ বছর বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তান চলে গেল নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে সোনাইমুড়িতে মানববন্ধন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৯ মে, ২০২৬

নয়া সকাল প্রতিবেদক

সাংবাদিককে হত্যার হুমকি: সোনাইমুড়িতে উত্তাল মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি হত্যার হুমকির প্রতিবাদে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে বিক্ষোভ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে অংশ নিয়ে সাংবাদিকরা হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানা যায়, সোনাইমুড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক গুলজার হানিফ একটি হত্যাকাণ্ড সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিভিন্ন মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়ে আসছেন। এ ঘটনায় তিনি সোনাইমুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ওঠে।
এর প্রতিবাদে সোনাইমুড়িতে কর্মরত সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি।

বক্তারা আরও বলেন, একজন সাংবাদিকের কলম থামিয়ে দিতে হত্যার হুমকি দেওয়া শুধু ব্যক্তি নয়, পুরো গণমাধ্যমের বিরুদ্ধে আঘাত। তারা অবিলম্বে হুমকিদাতাদের শনাক্ত করে গ্রেপ্তার এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

বক্তারা সোনাইমুড়ি থানা প্রশাসনকে উক্ত অভিযোগ পত্র পাওয়ার পরও দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় থানা প্রশাসনের নীরব ভূমিকা ক্ষোভ প্রকাশ করেন এবং এই নীরব ভূমিকায় কোন রাজনৈতিক ইন্ধন আছে কিনা সেটাকে খতিয়ে দেখার আহ্বান জানান,

প্রতিবাদ সভা থেকে সারাদেশে সাংবাদিক নির্যাতন, নিপীড়ন ও হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকারও আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন শেষে সাংবাদিকরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার ভিতরে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ