শিরোনাম:
নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত—একটি ‘৭২’অন্যটি ‘২৪’: মামুনুল হক নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা চাটখিলে ভাতিজার পুরুষাঙ্গ কেটে চাচী উধাও নোয়াখালীতে প্রত্যাগত অভিবাসীদের পুনঃএকত্রীকরণে সমন্বিত কর্মশালা নোবিপ্রবির হলগুলোতে চুরি, নিরাপত্তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচারের অভিযোগ থানায়

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৭ মে, ২০২৬

সদর উপজেলার ০৬ নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে হয়রানি, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে অভিযোগ করেছেন মো.নুর নবী নামের এক ভুক্তভোগী বিচারপ্রার্থী।

গত বৃহস্পতিবার (১৪ মে) নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ করেন ওই বিচার প্রার্থী।

ভুক্তভোগী মো.নুর নবী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত ছোলেমানের ছেলে।

মো.নুর নবী তার অভিযোগে বলেন- তিনি ওই ইউনিয়নের মুরাদপুর গ্রামের মির্জানগর এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী একটি মহল তার ও তার পরিবারের ওপর বিভিন্নভাবে হয়রানি চালিয়ে আসছে। এ বিষয়ে তিনি একাধিকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি। বরং চেয়ারম্যান নিজেই অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ নিয়ে ভুক্তভোগীর অভিযোগকে আমলে নেননি এবং উল্টো তাকে নানা ধরনের হুমকি ও মানসিক চাপে রেখেছেন। এমনকি শারীরিক নির্যাতনের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

ভুক্তভোগী আরও বলেন, পূর্বের বসতবাড়ি ছেড়ে বর্তমানে অন্যত্র বসবাস করতে বাধ্য হয়েছেন তারা। তবুও অভিযুক্তদের পক্ষ থেকে হুমকি-ধমকি অব্যাহত রয়েছে। এ অবস্থায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এবিষয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগী নুর নবী জেলা প্রশাসকের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত চেয়ারম্যানের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ