শিরোনাম:
নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত—একটি ‘৭২’অন্যটি ‘২৪’: মামুনুল হক নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা চাটখিলে ভাতিজার পুরুষাঙ্গ কেটে চাচী উধাও নোয়াখালীতে প্রত্যাগত অভিবাসীদের পুনঃএকত্রীকরণে সমন্বিত কর্মশালা নোবিপ্রবির হলগুলোতে চুরি, নিরাপত্তা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচারের অভিযোগ থানায়

বেগমগঞ্জে মাছ ব্যবসায়ীর ওপর হামলা, চাঁদা দাবি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৮ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি,

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে এক মাছ ব্যবসায়ীকে মারধর, কুপিয়ে জখম এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মকবুল আহাম্মদ (৪৬) বেগমগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ জুন দুপুর আড়াইটার দিকে বেগমগঞ্জ থানাধীন কালাপুল সংলগ্ন একটি ভাঙারি দোকানের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় মাছ ব্যবসায়ী মকবুল আহাম্মদের দাবি, দীর্ঘদিন ধরে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার গতিরোধ করে মাছের আড়তের ব্যবসা চালিয়ে যেতে হলে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন।

চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তার ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তার মুখ ও হাতে গুরুতর কাটা জখম হয় এবং একাধিক সেলাই দিতে হয়। হামলার সময় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ ছাড়া হামলাকারীরা তার কাছে থাকা মাছ বিক্রির নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগে বলা হয়েছে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় মামলা বা বিচার চাওয়ার চেষ্টা করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে আহত অবস্থায় তাকে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী জানান, অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ