শিরোনাম:
ঝুলছে ১০৭ পুলিশ কর্মকর্তার পদক! মাঠ পর্যায়ে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্ট্যাফের বিরুদ্ধে : সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল কোম্পানীগঞ্জে বসতঘরের টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা ক্লোজড নোয়াখালীতে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ ছাত্রলীগের আগুন, ভিডিও ভাইরাল বেদে পল্লীতে এসি, সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরা নোয়াখালীতে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ পানির ফিল্টার নিয়ে তর্কে কলেজ শিক্ষকদের মারামারির ভিডিও ভাইরাল

সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ জুন, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি:
জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক কর্তৃক হিজাব নিয়ে কটাক্ষ করার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।

​আজ রাত সাড়ে ৯টায় নোয়াখালী শহর শাখার উদ্যোগে মাইজদী শহরের পৌর বাজার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

​মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা হিজাব নিয়ে কটাক্ষের তীব্র নিন্দা জানান এবং সংসদ সদস্যকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।

​প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান, নোয়াখালী শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব এবং নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ