শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্ট্যাফের বিরুদ্ধে :

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ১৫ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক,

নোয়াখালীর উপকূলীয় এলাকা হাতিয়ার সাগুরিয়া বনবিভাগের নৌকাচালক রাশেদসহ তিনজনের বিরুদ্ধে স্থানীয় জেলে ও বেড়িবাঁধের তীরের বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

সম্প্রতি খবর পেয়ে সরেজমিনে গেলে, স্থানীয় ফারুক, নবীর মাঝি, মহিউদ্দিন মাঝি, সহিদ মাঝি, সেনাজ ও ইউসুফসহ অর্ধশতাধিক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, তাদেরকে ভয়ভীতি দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নিয়েছে রাশেদসহ তিনজন।

তারা জানান, নৌকাচালক রাশেদ ও মাহফুজ(আউটসোর্সিং)সহ তিনজন স্ট্যাফ ছেউয়া মাছের মৌসুমে বাগান দিয়ে হাঁটার টেক্সস্বরূপ তাদের একশ’ জেলে থেকে এক হাজার টাকা করে চাঁদা নিয়েছে।
এছাড়া, বেড়িবাঁধের তীরে বসবাসরত অসংখ্য নারী-পুরুষদের থেকে বাগানের লাকড়ি নেওয়ার দায়ে ২০০ টাকা থেকে এক হাজার টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ করেন এসব ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে নৌকাচালক রাশেদ জানান, “এটা পুরান ঘটনা। বাগানের ঘোয়া গাছের ঢালা ঢুলা কাটা, লাকড়ি নেওয়া বা হাঁটা নিয়ে বাধা না দিলেও তারা এখন আমাদের বিরুদ্ধে বলে।”
এ বিষয়ে সাগুরিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা জানান, “আমিতো এদের পিছনে পিছনে থাকতে পারিনা। এদেরকে বলে দিয়েছি যেনো- এসব না করে। এখন যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ