শিরোনাম:
আর্জেন্টিনা নগর’ থেকে কারাগারে: কে এই ভাইরাল আজাদ মেম্বার? নোয়াখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা পৌনে ৬ লাখ শিশু হাতিয়ায় কিশোরীকে জোর করে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা ব্যারিস্টার মওদুদ আহমেদকে মরণোত্তর সম্মাননা দিল ঢাকাস্থ কবিরহাট উপজেলা ফোরাম ইতালিতে খুন হওয়া ৩ বাংলাদেশির বাড়িতে এসেছিল উড়ো চিঠি ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত নোয়াখালীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মানবাধিকার পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থার মানববন্ধন ও সমাবেশ নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে নোয়াখালীতে “অধিকার”র র‍্যালি আলোচনা সভা। নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত নোয়াখালীতে ৫ লাখ ৭৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নোয়াখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা পৌনে ৬ লাখ শিশু

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে শুরু হয়েছে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। আজ রবিবার (২৮ জুন) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর নোয়াখালী জেলার মূল ভূখণ্ডসহ উপকূলীয় দুর্গম চরাঞ্চলের মোট ৫ লাখ ৭৬ হাজার ৬৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ক্যাম্পেইন সফল করতে জেলার ৯টি উপজেলার ৯১টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় সর্বমোট ২ হাজার ২৭৭টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ কে এম আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ লিয়াকত আকবর, স্বাস্থ্য কর্মকর্তা ডা. জান্নাতুল নাঈম কেয়া এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুদ্দীন মোহাম্মদ চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

কর্তৃপক্ষ জানিয়েছেন, দুর্গম চরাঞ্চলের কোনো শিশু যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে বিশেষ টিম কাজ করছে। একই সাথে অভিভাবকদের শিশুদের নিয়ে নিকটস্থ কেন্দ্রে আসার আহ্বান জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ