নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ একলাশপুর ইউনিয়নে একটি পতিত জমিতে ভাসমান অবস্থায় আবুল হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ জুলাই) সকালে স্থানীয় লোকজন লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশের একটি টিম এসে লাশটি উদ্ধার করে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাজার রোড সংলগ্ন একটি জমিতে পানিতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়। নিহত আবুল হোসেন (৩২) ইউনিয়নের মৃত বাবুলের ছেলে ।
জানা যায় উদ্ধারকৃত স্থানটি ভিকটিমের নিজ বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে অবস্থিত।জমির পানিতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ।
বেগমগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।