শিরোনাম:
নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নোয়াখালী প্রতিনিধি
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগান সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬–২৭-এর নিবন্ধন কার্যক্রম। এর অংশ হিসেবে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারমূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে এসব লিফলেট তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন ও নোয়াখালী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এ প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
লিফলেট বিতরণ করেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মো. সিরাজ উদ্দীন সাহীন ও সচিব মো. আলা উদ্দিন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, নতুন কুঁড়ি স্পোর্টসের অনলাইন নিবন্ধন কার্যক্রম চলবে ১ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত। এতে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশ নেওয়ার সুযোগ পাবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশ নিতে পারবে।
এবার নতুন কুঁড়ি স্পোর্টসে মোট ১০টি ইভেন্ট রাখা হয়েছে। এগুলো হলো—ক্রিকেট, ফুটবল, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিকস, দাবা, ভলিবল, সাঁতার, ব্যাডমিন্টন ও টেবিল টেনিস।
আয়োজকেরা জানান, শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, বিভিন্ন অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রচারণার মাধ্যমে আরও বেশি সংখ্যক কিশোর-কিশোরীকে নিবন্ধনের আওতায় আনার চেষ্টা চলছে।
জেলা ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে নোয়াখালী থেকেও ভবিষ্যতের প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ