শিরোনাম:
নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে জাতীয় দৈনিক ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার বিকালে নোয়াখালী জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ‘টাইমস অব বাংলাদেশ’-এর নোয়াখালী জেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘টাইমস অব বাংলাদেশ’-এর উপদেষ্টা সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ,নোয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা,নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)মো. ফেয়ার আহমেদ ও ব্যবস্থাপনা সম্পাদক নাহিদ হাসান।

বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে সততা ও সাহসিকতার সাথে কাজ করতে হবে। বর্তমান ডিজিটাল যুগে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সমাজ গঠনে ‘টাইমস অব বাংলাদেশ’ অগ্রণী ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাজীবী সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, বৈশাখি টিভির জেলা প্রতিনিধি লিয়াকত আলী খান, সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল, এটিএন বাংলা জেলা প্রতিনিধি মানিক ভূইয়া, দৈনিক ডেইলি সানের প্রতিনিধি আকাশ মোহাম্মদ জসিম,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান,কালের কন্ঠ , আমার দেশের জেলা প্রতিনিধি আজাদ ভূইয়া,যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোতাসিম বিল্লাহ সবুজ, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আলাউদ্দিন শিবলু, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি সুৃমন ভৌমিক, ৭১ টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান , বাংলাএখন টিভির স্টাফ রিপোর্টার নাসিম শুভ, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি কামরুল কানন, দৈনিক নয় সকল পত্রিকা সম্পাদক ও প্রকাশক ও ঢাকা স্ট্রিমের নোয়াখালী জেলা প্রতিনিধি জুয়েল রানা লিটন,আনন্দ বাজারের জেলা প্রতিনিধি দ্বীপ আজাদ,সিরাজ উদ্দিন, ফজলুল কাদের চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ