শিরোনাম:
প্রধান তথ্য কমিশনারের সাথে বাপাজস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সোনাইমুড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত প্রবাসীদের আত্মমর্যাদাসম্পন্ন হিসেবে গড়ার গুরুত্বারোপ, নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসকের মঞ্জুরী কমিশনের কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন নোবিপ্রবির ৩য় সমাবর্তন উপলক্ষে ‘রিলস ও লোগো ডিজাইন কনটেস্ট’-এর আয়োজন নোয়াখালীতে হামলার শিকার হলেন সাংবাদিক সেলিম মিয়া, আটক ১ নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম

প্রবাসীদের আত্মমর্যাদাসম্পন্ন হিসেবে গড়ার গুরুত্বারোপ, নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসকের

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ইমাম উদ্দিন আজাদ
বিদেশফেরত অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে নোয়াখালীতে এ রেফারেল কর্মশালার অনুষ্ঠিত।
নোয়াখালীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)প্রশিক্ষণ কেন্দ্রে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল ১১ঘটিকায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘বিদেশফেরতদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সেবাপ্রদানকারী সংস্থা ও স্টেকহোল্ডারদের রেফারেল মেকানিজম স্থাপন বিষয়ক জেলা রেফারেল কর্মশালা’ অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িতবাংলাদেশি প্রত্যাগত অভিবাসীদের উন্নত ও টেকসই পুনর্বাসন – প্রত্যাশা-২”
প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। বিদেশফেরত অভিবাসীদের জন্য বিদ্যমান সরকারি ও বেসরকারি সেবাগুলো সহজলভ্য করা, সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধি এবং প্রয়োজন অনুযায়ী সেবা গ্রহণের সুযোগ নিশ্চিত করাই ছিল কর্মশালার মূল উদ্দেশ্য।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন প্রতিনিধি এবং সিভিল সার্জন কার্যালয়ের সমন্বয়ক (এমও) ডা. ফাত্তাহেল আলীম। কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. নুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক জিনাত রেহানা বলেন, বিদেশে যাওয়ার আগে সঠিক প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা প্রয়োজন। আমাদের আরও আত্মমর্যাদাসম্পন্ন প্রবাসী গড়ে তুলতে হবে। তিনি বিদেশফেরত অভিবাসীদের টেকসই সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং কার্যকর রেফারেল ব্যবস্থা প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ২০০৬ সাল থেকে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ, দক্ষতা উন্নয়ন, রেফারেল ও সেবা সংযোগ এবং অভিবাসন খাতে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় ‘Prottasha II’ প্রকল্পের মাধ্যমে বিদেশফেরত অভিবাসীদের টেকসই সামাজিক ও অর্থনৈতিক পুনরেকত্রীকরণে কাজ করছে ব্র্যাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ