শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির মানববন্ধন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে মানববন্ধনে করছে বিএনপি। মানববন্ধন ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা। রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন শুরু হয়।

মানববন্ধনে যোগ দিতে সকাল পৌনে ১০টা থেকে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও মৎস্যজীবী দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে প্রেস ক্লাব এলাকার চারপাশে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিন সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে, কদম ফোয়ারা ও মৎস্যভবনসহ আশপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রেস ক্লাবের বিপরীত রাস্তায় জলকামান ও এপিসি রাখা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এর আগে, গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকাসহ সারা দেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি ঘোষণা করে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ