শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

জিনিসপত্রের দাম কমে আসছে : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩ মার্চ, ২০২৪

বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরো কমবে। ৫০ হাজার টন পেঁয়াজ আসছে ভারত থেকে, এগুলো এলে দাম আরো কমে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব পাওয়া ওয়াসিকা আয়শা খান।

অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে? এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি তো মনে করি ভালো আছে।

অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রীর বিষয়ে আবুল হাসান মাহমুদ আলী বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরো বাড়বে।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, করোনার সময় থেকে এবং পরে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের অর্থনীতিই চাপে রয়েছে। এতে দেশের অর্থনৈতিক অবস্থাও কিছুটা চ্যালেঞ্জের মুখে ও নাজুক অবস্থায় আছে। এখান থেকে উত্তরণ ঘটানোই হবে এখন প্রধান কাজ। তবে সেটাকে চ্যালেঞ্জ মনে করছি না। কাজ করে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ