শিরোনাম:
বাংলাদেশের টেকসই উন্নয়নে ওশান গভর্ন্যান্স: সম্ভাবনা, চ্যালেঞ্জ দারিদ্র্যের কাছে হার নয়, ছাত্রদল নেতা রাশেদুল ইসলামের মানবিক উদ্যোগ বিদায় আপসহীন নেত্রী  নোয়াখালী-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা  নোয়াখালীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সততা ও সাফল্যের স্বীকৃতি নোয়াখালীতে তিন সহোদর সিআইপিকে গণসংবর্ধনা চাটখিলে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক আহতঃগ্রেফতার-২ তারেক রহমানের আগমনে নোয়াখালী থেকে ঢাকায়  বিএনপির লক্ষাধিক নেতাকর্মী সুবর্ণচরের অবৈধ ইট ভাটায় অভিযান, জরিমানা ২ লক্ষ টাকা নোয়াখালীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

পুরুষ যেসব কথা গোপন রাখেন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩ মার্চ, ২০২৪

নারী পুরুষ একে অপরকে ভালবাসলে নারীরা হয়ে যায় নদী আর পুরুষরা হয় জলন্ত কাঠ। মানুষ মনের অজান্তে প্রেমে পড়ে বা ভালবাসায় জড়িয়ে যায়। এখানে মানুষের কোনো নিজস্ব নিয়ন্ত্রণ নেই। কিন্তু তারপরও পুরুষ তার সঙ্গীর কাছে কিছু বিষয় গোপন রাখেন। জেনে নিন বিষয়গুলো কী

বিশেষজ্ঞদের মতে, পুরুষদের তুলনায় নারীরা নিজেদের সম্পর্ক নিয়ে খুবই আত্মবিশ্বাসী হন। তারা ভাবেন পুরুষ সঙ্গীর সব বিষয়েই তারা জানেন।

সম্পর্কের বয়স বাড়লে এই বিশ্বাস মাথায় চেপে বসে। যদিও বিষয়টি একেবারেই ভুল। কারণ এমন কিছু বিষয় আছে, যা পুরুষরা নিজের স্ত্রীর কাছেও গোপন রাখেন।

বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা এই গোপনীয়তার আঁচ পান না। তাই তারা ভাবতে থাকেন সবকিছুই তারা জানেন। তবে পুরুষদের বেশ কিছু বিষয় আছে, যা তারা লুকিয়ে রাখেন-

১. প্রতিটি সম্পর্কেই একে অপরের কাছে বেশ কিছু চাহিদা থাকে। আপনার স্বামী বা প্রেমিকেরও আপনার কাছে কিছু চাহিদা থাকতে পারে। তবে তিনি কিন্তু বিষয়টি আপনার কাছে লুকিয়ে যাবেন।

কারণ পুরুষরা তাদের মনের গোপন বাসনা নারীর কাছে লুকিয়ে রাখেন কিংবা প্রকাশ করতে পারেন না। ঠিক একইভাবে তারা নিজেদের শখ পূরণ করতে না পারলেও অন্যকে জানতে বা বুঝতে দেন না।

২. পুরুষের মনেও ভয় থাকে! নিশ্চয়ই অবাক হচ্ছেন একথা শুনে। আসলে পুরুষের ভয় থাকতে নেই কিংবা পুরুষরা কান্না করতে পারবে না এই বিষয়গুলো সমাজের ঠিক করে দেওয়া।

এ কারণে ভয় পেলেও গোপন করেন পুরুষরা। নারী সঙ্গীর কাছে ঠিকই ভয় লুকিয়ে সাহসী সেজে থাকেন তারা।

৩. পুরুষরা যথার্থই নারীর চেয়ে শক্তিশালী হন। তাই বলে পুরুষের ব্যথা হয় না এই ধারণা ভুল। বরং পুরুষেরও ব্যথা হয়। এই ব্যথা শরীর থেকে শুরু করে মনেও বাসা বাঁধে। তবে পুরুষরা বিষয়টি নিয়ে মুখ খোলেন না।

৪. নিজের ব্যক্তিত্ব নিয়ে অনেক মানুষেরই থাকে নানা ধরনের চাহিদা। তবে বহু পুরুষই বিষয়টিকে নিজের মধ্যে রেখে দেন। ফলে তার সঙ্গীও বুঝতেও পারেন না তার চাওয়া কী!

তাই সুযোগ পেলেই পুরুষ সঙ্গীর কাছ থেকে এসব বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করুন। তাহলেই হয়ে উঠতে পারবেন তার সবচেয়ে কাছের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ