শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

পথচারীদের মাঝে নোয়াখালী জেলা ছাত্রলীগের ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

নোয়াখালী >

প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় প্রতিটি জেলা উপজেলায় ইফতার বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় নোয়াখালী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে মাদ্রাসার এতিম ছাত্রদের এবং রোজাদার গরিব পথচারীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হয়৷ ইফতার বিতরণ করেন সদ্য গঠিত নোয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাউসার হামিদ অপু।
এসময় মাদ্রাসার ছাত্রদের নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের প্রধান কারিগর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

এসময় কাউসার হামিদ অপু বলেন, আমি প্রতি রমজানেই মাদ্রাসার এতিম ছাত্র এবং গরীব দুস্থ মানুষদের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী এই সকল শ্রেণীর মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর পরিবার সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ