শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে

নোবিপ্রবির সঙ্গে আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের চুক্তি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

নোবিপ্রবি>

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের আলানিয়া আলাদিন কেকুবাত (Alanya Alaaddin Keykubat University) বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে গত ১৪ এপ্রিল ২০২৫ আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নোবিপ্রবির পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। অন্যদিকে আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক ড. কেনান আহমেত।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে নোবিপ্রবি ইন্টারন্যাশনাল কোলাবোরেশান ও কো-অপারেশন সেন্টার এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী এবং আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের ৩ জন ভাইস রেক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নোবিপ্রবি এবং আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তির ফলে ইরাসমাস মোবিলিটি প্রোগ্রাম এর আওতায় কৃষি, ট্যুরিজম, বায়োটেকনোলজি, ফুড প্রসেসিং এবং রিনিউবল এনার্জি বিষয়ে ভবিষ্যতে দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এক্সচেঞ্জ, শিক্ষক-শিক্ষার্থী শিক্ষা ও যৌথ গবেষণা, কর্মকর্তাদের প্রশিক্ষণ ও টেকনিক্যাল কোলাবরেশনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ