শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

ক্রীড়াঙ্গনে আরো সাফল্য দেখাতে হবে: আইজিপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

  • আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ ক্রীড়া ক্ষেত্রে অনেক এগিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় পুলিশের খেলোয়াড়রা সাফল্যের স্বাক্ষর রাখছেন।

রোববার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০২৩’ উপলক্ষে প্রথম পর্যায়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের খেলোয়াড়দের নতুন উদ্যমে ক্রীড়াঙ্গনে আরো সাফল্য দেখাতে হবে। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের ফুটবল ও কাবাডি দল ভালো করছে। তবে এ জন্য আত্মতুষ্টিতে ভোগা যাবে না। সামনে আরো ভালো করতে হবে।

বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, আপনারা কৃতিত্বের সঙ্গে বিজয়ী হয়েছেন। ভবিষ্যতেও ভালো করার এ ধারা অব্যাহত রাখতে হবে।

যারা বিজয়ী হতে পারেননি তারা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আগামীতে ভালো করবেন বলে প্রত্যাশা করেন পুলিশ প্রধান।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে ১৮টি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ