শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

জনমতের বিপক্ষে গিয়ে কখনো টিকে থাকা যায় না: অ্যাডিশনাল আইজি দেলোয়ার

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২২ জুন, ২০২৫
oznorMB

বিগত সময়ে পুলিশের কিছু স্বার্থান্বেষী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে অন্যায় ভাবে পুলিশকে ব্যবহার করেছে। এরফলে পুলিশের সার্বিক কার্যক্রমের প্রতি গণ মানুষের জনরোষের সৃষ্টি হয়েছে যার প্রতিচ্ছবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেখা গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিয়া

রবিবার সকালে (২২ জুন) নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে ৫১ তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে অনেক ছাত্র জনতা ও পুলিশ নিহত ও আহত হয়েছেন। এই অভ্যুত্থান এটাই প্রমাণ করে যে জনমতের বিপক্ষে গিয়ে কখনো টিকে থাকা যায় না এবং জনগণের জন্য প্রাপ্য সেবাও প্রদান করাও সম্ভব হয় না। একটি দেশের স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি না থাকলে কখনো উন্নয়ন সম্ভব নয়।

বর্তমান সরকার পুলিশকে প্রচলিত ধারণার ঊর্ধ্বে একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর দক্ষ ও জনবান্ধব, মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক সংস্কারে হাত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংস্কার সম্পন্ন হলে আমরা আশা করছি আমাদের অতীতে যে নীতি বিচ্যুতি হয়েছে তা বস্তুনিষ্ঠতার মাধ্যমে উত্তরণের পথ খুঁজে পাবো। এর মাধ্যমে আমরা আমাদের সেবা দেশের জনগণের দোরগোড়ায় পৌছে দিতে পারবো।

এসময় নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. হায়দার আলী খান,এডিশনাল ডিআইজি খোন্দকার নুরূন্নবী, নোয়াখালী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

 


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

Comments


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ